2355 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنَا الثَّقَفِيُّ عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ قَالَ حَدَّثَنِي ثَلَاثَةٌ مِنْ بَنِي سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ كُلُّهُمْ يُحَدِّثُهُ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ قَالَ: فَبَكَى سَعْدٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يُبْكِيكَ؟» قَالَ: خَشِيتُ أَنْ أَمُوتَ بِأَرْضِي الَّتِي هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدُ بْنُ خَوْلَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اشْفِ سَعْدًا، اللَّهُمَّ اشْفِ سَعْدًا» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالًا كَثِيرًا، وَإِنَّمَا تَرِثُنِي بِنْتٌ أَفَأُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ: «لَا» قَالَ: فَالثُّلُثَيْنِ: قَالَ: «لَا» قَالَ: فَالنِّصْفُ: قَالَ: «لَا» قَالَ: فَالثُّلُثُ قَالَ: «الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّ صَدَقَتَكَ مِنْ مَالِكَ صَدَقَةٌ، وَإِنَّ نَفَقَتَكَ عَلَى عِيَالِكَ لَكَ صَدَقَةٌ، وَإِنَّ مَا تَأْكُلُ امْرَأَتُكَ مِنْ طَعَامِكَ لَكَ صَدَقَةٌ، وَإِنَّكَ إِنْ تَدَعْ أَهْلَكَ بِخَيْرٍ - أَوْ قَالَ بِعَيْشٍ - خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ» وَقَالَ بِيَدِهِ
সা‘দ ইবনু আবী ওয়াক্কাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সা‘দ (রা)-কে দেখতে তাঁর কাছে গেলেন। বর্ণনাকারী বলেন: তখন সা‘দ কেঁদে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি কেন কাঁদছ?” তিনি বললেন: আমি ভয় পাচ্ছি যে, যে দেশ থেকে আমি হিজরত করেছিলাম, সেখানেই সা‘দ ইবনু খাওলাহ্র মতো আমার মৃত্যু হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “হে আল্লাহ! সা‘দকে আরোগ্য দান করুন। হে আল্লাহ! সা‘দকে আরোগ্য দান করুন।”
অতঃপর তিনি বললেন: হে আল্লাহর রাসূল! আমার অনেক সম্পদ আছে এবং আমার একমাত্র উত্তরাধিকারী আমার মেয়ে। আমি কি আমার সব সম্পদের ওসিয়ত করে যাবো? তিনি বললেন: “না।” তিনি বললেন: তাহলে কি দুই-তৃতীয়াংশ? তিনি বললেন: “না।” তিনি বললেন: তাহলে কি অর্ধেক? তিনি বললেন: “না।” তিনি বললেন: তাহলে কি এক-তৃতীয়াংশ? তিনি বললেন: “এক-তৃতীয়াংশ, আর এক-তৃতীয়াংশও অনেক। নিশ্চয় তোমার সম্পদ থেকে তোমার সদকা করাটা তোমার জন্য সদকা। তোমার পরিবারের উপর তোমার ব্যয় করাটাও তোমার জন্য সদকা। এমনকি তোমার স্ত্রী তোমার খাবার থেকে যা খায়, সেটাও তোমার জন্য সদকা। আর তুমি তোমার পরিবারকে সচ্ছল (বা স্বচ্ছন্দে) রেখে গেলে, তা তাদেরকে অভাবগ্রস্ত রেখে যাওয়ার চেয়ে উত্তম যে, তারা মানুষের কাছে হাত পেতে বেড়াবে।” বর্ণনাকারী হাত দ্বারা ইশারা করে দেখালেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2355)