1913 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا عَبْدُ الْوَهَّابِ، نا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ - وَعَقَدَ إِبْهَامَهُ - فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ» .




[تحقيق] 1913 - قال الألباني: إسناده صحيح على شرط الشيخين
ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন: "মাস ২৯ দিনেও হয়— (এই বলে তিনি বৃদ্ধাঙ্গুলি বন্ধ করে দেখালেন)। অতএব তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সওম শুরু করবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতার (ঈদ) করবে না। আর যদি মেঘাচ্ছন্নতার কারণে তোমাদের কাছে চাঁদ গোপন থাকে, তাহলে তোমরা তার জন্য (মাস) নির্ধারণ করে নাও।"

সহীহ ইবনু খুযাইমাহ (1913)