1914 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ مَا لَا أُحْصِي غَيْرَ مَرَّةٍ، ثنا أَبُو خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ. فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»




[تحقيق] 1914 - قال الألباني: صحيح لغيره
সিল্লাহ ইবনু যুফার (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা আম্মার (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট ছিলাম। তখন তাঁর নিকট ভুনা ছাগলের গোশত আনা হলো। তিনি বললেন, তোমরা খাও। তখন উপস্থিত কিছু লোক সরে গেলেন এবং তাঁদের একজন বললেন, আমি রোযাদার। আম্মার (রাদিয়াল্লাহু আনহু) বললেন, “যে ব্যক্তি সন্দেহের দিন রোযা রাখল, সে আবুল কাসিম (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অবাধ্যতা করল।”

সহীহ ইবনু খুযাইমাহ (1914)