1644 - نا بَحْرُ بْنُ نَصْرِ بْنِ سَابِقٍ الْخَوْلَانِيُّ، نا يَحْيَى بْنُ حَسَّانَ، نا مُعَاوِيَةُ بْنُ سَلَامٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ قَالَ: بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ جَلَبَةً، فَقَالَ: «مَا شَأْنُكُمْ» ؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اسْتَعْجَلْنَا إِلَى الصَّلَاةِ قَالَ: «فَلَا تَفْعَلُوا، إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
আবু ক্বাতাদাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ তিনি শোরগোল শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, "তোমাদের কী হয়েছে?" তারা বললেন, "হে আল্লাহর রাসূল! আমরা সালাতের জন্য তাড়াহুড়ো করে এসেছি।" তিনি বললেন, "তোমরা এরূপ করো না। যখন সালাতের জন্য ইক্বামত দেওয়া হয়, তখন আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। তোমাদের কর্তব্য হলো শান্ত ও ধীরস্থির থাকা। অতএব, তোমরা সালাতের যে অংশটুকু পাও, তা আদায় করো এবং যা তোমাদের ছুটে যায়, তা পূর্ণ করো।"
সহীহ ইবনু খুযাইমাহ (1644)