مناسبة الحديث للتوحيد:
حيث دل الحديث على كفر من أنكر القدر؛ لأن ذلك شرك مع الله في ربوبيته.
المناقشة:
أ. اشرح الكلمات الآتية: في نفسي شيء من القدر، حتى تؤمن بالقدر، لو مت على غير هذا.
ب. اشرح الحديث شرحا إجماليا.
ج. استخرج أربع فوائد من الحديث مع ذكر المأخذ.
د. وضح مناسبة الحديث للباب وللتوحيد.
তাওহিদের সাথে হাদিসটির প্রাসঙ্গিকতা:
যেহেতু হাদিসটি তাকদির অস্বীকারকারীর কুফরির ওপর প্রমাণ বহন করে; কারণ তা আল্লাহর রুবুবিয়্যাত বা প্রভুত্বের ক্ষেত্রে তাঁর সাথে শিরক করার অন্তর্ভুক্ত।
আলোচনা:
ক. নিচের শব্দসমষ্টির ব্যাখ্যা প্রদান করো: ‘আমার মনে তাকদির সম্পর্কে কিছু (সংশয়) রয়েছে’, ‘যতক্ষণ না তুমি তাকদিরের প্রতি ঈমান আনবে’, ‘যদি তুমি এই বিশ্বাস ব্যতীত অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করতে’।
খ. হাদিসটির একটি সামগ্রিক ব্যাখ্যা দাও।
গ. উৎস উল্লেখপূর্বক হাদিসটি থেকে চারটি শিক্ষা বের করো।
ঘ. অধ্যায় এবং তাওহিদের সাথে হাদিসটির প্রাসঙ্গিকতা স্পষ্ট করো।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 439)