ومن سورة الشُّورَى سِتَّ عَشْرَةَ آية:
قولُهُ تعالى: {حم* عسق * كَذَلِكَ يوحي إِلَيْكَ وَإِلَى الذين مِن قَبْلِكَ الله العزيز الحكيم * لَهُ مَا فِي السماوات وَمَا فِي الأرض وَهُوَ العلي العظيم * تَكَادُ السماوات يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ والملائكة يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِي الأرض أَلَا إِنَّ الله هُوَ الغفور الرحيم} .
وقولُهُ: {فَاطِرُ السماوات والأرض جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجاً وَمِنَ الأنعام أَزْواجاً يَذْرَؤُكُمْ فِيهِ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السميع البصير * لَهُ مَقَالِيدُ السماوات والأرض يَبْسُطُ الرزق لِمَن يَشَآءُ وَيَقْدِرُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ} .
وقولُهُ: {وَهُوَ الذي يُنَزِّلُ الغيث مِن بَعْدِ مَا قَنَطُواْ وَيَنشُرُ رَحْمَتَهُ وَهُوَ الولي الحميد * وَمِنْ آيَاتِهِ خَلْقُ السماوات والأرض وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٍ وَهُوَ على جَمْعِهِمْ إِذَا يَشَآءُ قَدِيرٌ} .
وقولُهُ: {وَمِنْ آيَاتِهِ الجوار فِي البحر كالأعلام * إِن يَشَأْ يُسْكِنِ الريح فَيَظْلَلْنَ رَوَاكِدَ على ظَهْرِهِ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ} .

সুরা আশ-শূরার ষোলটি আয়াত:
আল্লাহ তাআলার বাণী: {হা-মীম। আইন-সীন-ক্বাফ। এভাবেই মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেন। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তাঁরই; আর তিনি সমুন্নত, সুমহান। আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, আর ফেরেশতারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।}।
এবং তাঁর বাণী: {তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুর মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তাঁর সদৃশ নয়; আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আসমানসমূহ ও জমিনের চাবিকাঠি তাঁরই নিকট; তিনি যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।}।
এবং তাঁর বাণী: {আর তিনিই সেই সত্তা, যিনি মানুষেরা নিরাশ হওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন; আর তিনিই পরম অভিভাবক, চির প্রশংসিত। তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। আর তিনি যখন ইচ্ছা তাদের সমবেত করতে সক্ষম।}।
এবং তাঁর বাণী: {সমুদ্রে বিচরণকারী পাহাড় সদৃশ জাহাজসমূহ তাঁর নিদর্শনাবলির অন্তর্ভুক্ত। তিনি যদি ইচ্ছা করেন তবে বাতাসকে থামিয়ে দেন, ফলে সেগুলো সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে থাকে। নিশ্চয়ই এতে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শনাবলি রয়েছে।}।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 132)