اليوم مات رئيس الفاسقين ومن … ساد الأباليس من جن ومن بشر

اليوم مات الذي قد كان يعضدني … على البدايع من كفر ومن أشر

اليوم مات قوم الجوار وانقصمت عرى الضلال وصار الكفر في دثر

اليوم قد مات شيخي في النفاق … ومن يوم الفخار به قد تم مفتخري

ويلاه ويلاه من لي بعده رجل … مغيل حل أمر الدين بالحير

قد كان يعجبني أفعاله وله … بكل منكر فعل غاية النكر

أبدى عجائب كفر ليس يعقلها … من الأباليس إلا كل ذي نظر

فيروز لا شلت الكفان منك لقد … قتلت غندر قد هنيت بالظفر

بقرت بطن عدو الله من نتجت … منه البدايع بالصمصامة الذكر

تيم عتل زنيم الأصل ذا دنس … بغى أم لئيم غير معتبر
আজ পাপাচারীদের সর্দার মৃত্যুবরণ করেছে এবং … যার মাধ্যমে মানব ও জিনদের শয়তানরা আধিপত্য লাভ করেছিল।

আজ সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে যে কুফর ও দাম্ভিকতার অভিনব পন্থায় … আমাকে সহায়তা প্রদান করত।

আজ যুলুমের হোতারা বিনাশ হয়েছে, পথভ্রষ্টতার বন্ধন ছিন্ন হয়েছে এবং কুফর বিস্মৃতির অতলে তলিয়ে গেছে।

আজ নিফাকের (কপটতার) ক্ষেত্রে আমার দীক্ষাগুরু মৃত্যুবরণ করেছে … আর যার মাধ্যমে গৌরবের দিনে আমার অহংকার পূর্ণতা পেত।

হায় আক্ষেপ! তার পরে আমার জন্য এমন কে আছে … যে আক্রমণকারী দ্বীনের বিষয়াবলিকে বিভ্রান্তিতে নিমজ্জিত করেছিল।

তার কর্মকাণ্ডসমূহ আমাকে মুগ্ধ করত এবং প্রতিটি গর্হিত কাজে … তার চরম ধৃষ্টতা বিদ্যমান ছিল।

সে কুফরের এমন সব বিস্ময়কর রূপ প্রকাশ করেছে যা সূক্ষ্মদর্শী শয়তানরা ছাড়া … অন্য কেউ অনুধাবন করতে সক্ষম নয়।

হে ফিরোজ! তোমার হাত দুখানি যেন কদাপি অবশ না হয়, তুমি … গুন্দারকে হত্যা করেছ এবং বিজয়ের সাফল্যে ভূষিত হয়েছ।

তুমি আল্লাহর সেই শত্রুর উদর বিদীর্ণ করেছ যার থেকে … বিদআতসমূহ প্রসূত হয়েছিল, তোমার সেই তীক্ষ্ণ ধারালো তরবারির আঘাতে।

সে ছিল তায়িম গোত্রীয়, উদ্ধত, হীনজাত ও অপবিত্র … সে এক নগণ্য ও লম্পট জননীর গর্ভজাত।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 115)