153 - ولن يضيق رسول الله جاهك بي … إذا الكريم تحلّى باسم منتقم
154 - فإنّ من جودك الدّنيا وضرّتها … ومن علومك علم اللّوح والقلم
155 - يا نفس لا تقنطي من زلّة عظمت … إنّ الكبائر في الغفران كاللّمم
156 - لعلّ رحمة ربّي حين يقسمها … تأتي على حسب العصيان في القسم
157 - يا ربّ واجعل رجائي غير منعكس … لديك، واجعل حسابي غير منخرم
158 - والطف بعبدك في الدّارين إنّ له … صبرا، متى تدعه الأهوال ينهزم
159 - وأذن لسحب صلاة منك دائمة … على النّبيّ بمنهلّ ومنسجم
160 - ما رنّحت عذبات البان ريح صبا … وأطرب العيس حادي العيس بالنّغم
والحمد لله رب العالمين
153 - হে আল্লাহর রাসূল! আপনার সুমহান মর্যাদা আমার জন্য সংকীর্ণ হবে না … যখন পরম দয়ালু আল্লাহ 'প্রতিশোধ গ্রহণকারী' নাম ধারণ করবেন।
154 - কেননা দুনিয়া ও আখিরাত আপনার বদান্যতারই অংশ … এবং লাওহ ও কলমের জ্ঞান আপনারই জ্ঞানের অন্তর্ভুক্ত।
155 - হে নফস! গুরুতর কোনো পদস্খলনের কারণে নিরাশ হয়ো না … নিশ্চয়ই মহান আল্লাহর ক্ষমার কাছে বড় গুনাহসমূহ ছোট গুনাহের মতোই।
156 - সম্ভবত আমার রবের রহমত যখন বন্টন করা হবে … তখন তা নাফরমানির মাত্রা অনুসারেই ভাগে আসবে।
157 - হে আমার রব! আপনার নিকট আমার আশাকে বিফল করবেন না … এবং আমার হিসাবকে ত্রুটিপূর্ণ করবেন না।
158 - আর উভয় জাহানে আপনার বান্দার প্রতি কোমলতা প্রদর্শন করুন, কারণ তার ধৈর্য অত্যন্ত ক্ষীণ … যখনই ভয়াবহ আপদ তাকে আহ্বান করে, সে ভেঙে পড়ে।
159 - আর আপনার পক্ষ থেকে নবীর ওপর আপনার সেই চিরস্থায়ী রহমতের মেঘমালাকে ঝরবার অনুমতি দিন … যা অবিরাম ও ধারাসারে বর্ষিত হতে থাকে।
160 - যতক্ষণ পুবালি বাতাস 'বান' বৃক্ষের শাখাগুলোকে দুলিয়ে দেবে … এবং যতক্ষণ উষ্ট্র চালক তার সুমধুর তানে উটগুলোকে বিমোহিত করবে।
সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 239)