فشمروا ياأهل الصحاري لثأركم … وقوموا بساق الجد المنية
وسارعوا للخيرات كيما تحوزها … فان رجال العز بين الأسنة
ولا تسمعوا قول الرعاع بغربنا … فليس لهم في الحرب بأس وشدة
لأنهم باعوه ثم تقهقروا … وصاروا حيارى ماسكين بعمية
ووسدوا أمرهم إلى غير أهله … وحكموا كل قاسط في الولاية
وشاوروا في الأمر المهم عدونا … ولا يخفى ما أبدى لنا من مكيدة
ألا أيها الحبر الكريم سلالة … وقاضي قضاة العدل من خير نصرة
فحرض جموع المسلمين وسلهم … وعظهم بما في الذكر أي وآية
وخير مقول العبد قول إلهنا … ولا تحسبن يا خبيرا بحكمة
وفي الخبر المروي من سن سنة … فأجر له فيها ليوم القيامة
ألا أيها الشيخ المهذب نسبة … وحائز سبق الفضل من آل رتبة
بلغت بفضل الله للخير كله … وكنت بهذا الجمع كاشف كربة
فيا معشر الشجعان قوموا بحقه … وسددوا فيما بينكم بالسوية
وشاوروا ذا رأي وصالح وقتنا … فإن لهم سرا مصونا وغيرة
فيا رب وفقهم وسدد عقولهم … وضاعف لهم أجرا كثيرا في جنة
ووفق جميع المسلمين لرشدهم … وعنهم على أعدائنا بني صفرة
بحرمة خير الخلق طه محمد … وآله والأصحاب أولي السماحة
عليه صلاة الله ثم سلامه … بعد النبات والحصى مع رملة
فهذا مقالي للأحبة كلهم … ولولا نيران القلب ما خضت لجة
وأحمد ربي الله ثم عليكم … سلامي بِعَدِّ الزائرين لطيبة
হে মরুবাসীগণ! তোমরা প্রতিশোধের সংকল্প গ্রহণ করো … এবং পূর্ণ নিষ্ঠার সাথে মৃত্যুর মুখোমুখি হতে দণ্ডায়মান হও।
তোমরা কল্যাণের পথে দ্রুত ধাবিত হও যেন তা অর্জন করতে পারো … কারণ সম্মানী বীরদের স্থান তো বল্লম ফলার মাঝখানেই।
আমাদের পশ্চিম প্রান্তের ইতরদের কথায় কান দিও না … যুদ্ধে তাদের কোনো সাহস ও শক্তিমত্তা নেই।
কারণ তারা আদর্শকে বিক্রয় করে দিয়েছে এবং পশ্চাদপসরণ করেছে … আর ভ্রান্ত পথ অবলম্বন করে তারা বিভ্রান্ত হয়ে পড়েছে।
তারা তাদের বিষয়াবলি অযোগ্যদের হাতে সোপর্দ করেছে … এবং শাসনের দায়িত্বে প্রত্যেক অবিচারী ব্যক্তিকে নিযুক্ত করেছে।
তারা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের শত্রুদের সাথে পরামর্শ করেছে … আমাদের বিরুদ্ধে তাদের প্রকাশিত ষড়যন্ত্র তো কারো অজানা নয়।
হে উচ্চবংশীয় মহান জ্ঞানতাপস … এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী প্রধান বিচারপতি, আপনি তো সর্বোত্তম সাহায্যকারী।
আপনি মুসলিম জনতাকে উৎসাহিত করুন এবং তাদের আহ্বান জানান … আল-কুরআনের আয়াত ও নিদর্শন দ্বারা তাদের উপদেশ দিন।
বান্দার শ্রেষ্ঠ বাণী হলো আমাদের মহান রবের বাণী … হে প্রজ্ঞাবান! আপনি কখনো (শহীদদের মৃত) মনে করবেন না।
বর্ণিত হাদিসে আছে, যে ব্যক্তি কোনো (উত্তম) রীতির প্রচলন করে … কিয়ামত পর্যন্ত তার জন্য এর সওয়াব নির্ধারিত থাকে।
হে মার্জিত বংশীয় মহান শায়খ … আপনি তো উচ্চমর্যাদাবানদের মধ্যে ফযিলত ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী।
আল্লাহর অনুগ্রহে আপনি সকল কল্যাণ লাভ করেছেন … আর এই সমাবেশে আপনি ছিলেন সকল বিপদ মোচনকারী।
হে বীর সম্প্রদায়! তোমরা তাঁর যথাযথ হক আদায় করো … এবং নিজেদের মধ্যে সমতা ও ন্যায়ের সাথে অটল থাকো।
তোমরা বিজ্ঞ ও আমাদের সময়ের পুণ্যবান ব্যক্তিদের সাথে পরামর্শ করো … কেননা তাদের নিকট রক্ষিত গুপ্তরহস্য ও দ্বীনি আত্মমর্যাদাবোধ রয়েছে।
হে প্রভু! আপনি তাদের তাওফিক দান করুন ও তাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করুন … এবং জান্নাতে তাদের জন্য বহুগুণ সওয়াব বৃদ্ধি করে দিন।
সকল মুসলিমকে তাদের সঠিক পথের তাওফিক দান করুন … এবং আমাদের শত্রু বনী আসফারদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন।
সৃষ্টির সেরা মানব ত্বহা মুহাম্মাদ (সা.)-এর সম্মানে … এবং তাঁর পরিবার ও সহনশীল সাহাবিবর্গের উসিলায়।
তাঁর ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক … বৃক্ষলতা, কঙ্কর ও বালুকণার সমপরিমাণ।
সকল প্রিয়জনের প্রতি এটাই আমার নিবেদন … হৃদয়ের দহন না থাকলে আমি এই কাব্য-সমুদ্রে অবগাহন করতাম না।
আমি আমার রব আল্লাহর প্রশংসা করছি, অতঃপর আপনাদের প্রতি রইল … মদিনার জিয়ারতকারীদের সমপরিমাণ আমার সালাম।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 68)