‌‌الفصل السابع: في بيان الرؤوس الثمانية
قالوا: الواجب على من شرع في شرح كتاب ما أن يتعرض في صدره لأشياء قبل الشروع في المقصود يسميها قدماء الحكماء: الرؤوس الثمانية.
أحدها: الغرض من تدوين العلم أو تحصيله أي: الفائدة المترتبة عليه لئلا يكون تحصيله عبثا في نظره.
وثانيها: المنفعة وهي ما يتشوقه الكل طبعا وهي الفائدة المعتدة بها ليتحمل المشقة في تحصيله ولا
সপ্তম পরিচ্ছেদ: আটটি মূলনীতি বর্ণনায়
তাঁরা বলেছেন: যে ব্যক্তি কোনো কিতাবের ব্যাখ্যা প্রদানে প্রবৃত্ত হন, তাঁর জন্য বাঞ্ছনীয় হলো মূল বিষয়ে প্রবেশের পূর্বে সূচনায় এমন কিছু বিষয় আলোচনা করা, যাকে প্রাচীন প্রাজ্ঞগণ ‘আটটি মূলনীতি’ নামে অভিহিত করেছেন।
প্রথমটি: ইলম সংকলন বা তা অর্জনের উদ্দেশ্য। অর্থাৎ এর ওপর অর্জিতব্য ফলাফল, যাতে শিক্ষার্থীর দৃষ্টিতে তা অর্জন করা বৃথা মনে না হয়।
দ্বিতীয়টি: উপকারিতা। এটি এমন বিষয় যার প্রতি স্বভাবগতভাবেই সকলে আকাঙ্ক্ষা পোষণ করে। আর এটি হলো এমন উল্লেখযোগ্য সুফল, যার তরে তা অর্জনের কষ্ট সহ্য করা যায় এবং যাতে না

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 58)