ووراء هذه الحجب تختفي الحقيقة، وهي أن التثليث عقيدة يستحيل على العقل البشري فهمها، لا لضعف العقل البشري، لا بل لتناقضها مع أبسط المسلَمات الفطرية والمعارف الإنسانية.
আর এই সকল আবরণের অন্তরালে প্রকৃত সত্যটি প্রচ্ছন্ন হয়ে আছে; আর তা হলো— ত্রিত্ববাদ এমন এক বিশ্বাস যা অনুধাবন করা মানব বুদ্ধির পক্ষে অসম্ভব। এটি মানব বুদ্ধির কোনো দুর্বলতার দরুন নয়, বরং মানবপ্রকৃতির অতি সাধারণ স্বতঃসিদ্ধ ধারণা ও মানবিক জ্ঞানের সাথে এর সরাসরি বৈপরীত্যের কারণেই এমনটি হয়ে থাকে।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 176)