وبعض هذه الأسماء لم يصح فيه نص، فضلاً عن اشتمال بعضها على مخالفات شرعية، كتسمية بعضهم للنبي صلى الله عليه وسلم: بـ (وحيد)، و (مغيث)، و (غوث)، و (غياث)، و (مدعو)، و (مقيل العثرات)، إلى غير ذلك من التسميات المبتدعة!!
এবং এই নামগুলোর কয়েকটির ব্যাপারে কোনো বিশুদ্ধ বর্ণনা সাব্যস্ত হয়নি, তদুপরি এগুলোর কোনো কোনোটির মধ্যে শরীয়ত পরিপন্থী বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে; যেমন কারো কারো পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 'ওয়াহিদ' (অদ্বিতীয়), 'মুগীছ' (পরিত্রাণকারী), 'গাউস' (সাহায্যকারী), 'গিয়াস' (আর্তনাদ শ্রবণকারী), 'মাদউ' (যাকে ডাকা হয়), 'মুকীলুল আছারাত' (পদস্খলন মোচনকারী) ইত্যাদি বিদআতী নামে অভিহিত করা!!
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 253)