أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ يَأْخُذُ مِنَ النَّبَطِ مِنَ الْحِنْطَةِ وَالزَّيْتِ نِصْفَ الْعُشْرِ. يُرِيدُ بِذَلِكَ أَنْ يُكْثِرَ الْحَمْلَ إِلَى الْمَدِينَةِ، وَيَأْخُذُ مِنَ الْقِطْنِيَّةِ الْعُشْرَ
মালিক আমাদের অবহিত করেছেন ইবনে শিহাব থেকে, তিনি সালিম থেকে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, উমর ইবনুল খাত্তাব নবতী বণিকদের নিকট থেকে গম ও তেলের বিনিময়ে উশরের অর্ধেক (বিশ ভাগের এক ভাগ) গ্রহণ করতেন। এর মাধ্যমে তিনি মদিনায় পণ্য সরবরাহ বৃদ্ধি করতে চেয়েছিলেন। আর তিনি ডাল জাতীয় শস্য থেকে উশর (দশ ভাগের এক ভাগ) গ্রহণ করতেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 210)