أَخْبَرَنَا مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ عَنْ جَدِّهِ، مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ، عَنْ عُثْمَانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «لَا تَبِيعُوا الدِّينَارَ بِالدِّينَارَيْنِ، وَلَا الدِّرْهَمَ بِالدِّرْهَمَيْنِ»
আমাদেরকে মালিক অবহিত করেছেন যে, তাঁর নিকট তাঁর পিতামহ মালিক বিন আবি আমির থেকে সংবাদ পৌঁছেছে যে, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: “তোমরা এক দিনারের বিনিময়ে দুই দিনার বিক্রয় করো না এবং এক দিরহামের বিনিময়ে দুই দিরহাম বিক্রয় করো না।”

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 181)