أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ قَالَ: اسْتَسْقَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَمِيصَةٌ لَهُ سَوْدَاءُ، فَأَرَادَ أَنْ يَأْخُذَ بِأَسْفَلِهَا فَيَجْعَلَهُ أَعْلَاهَا، فَلَمَّا ثَقُلَتْ عَلَيْهِ قَلَبَهَا عَلَى عَاتِقِهِ
আমাদের সংবাদ দিয়েছেন আব্দুল আজীজ ইবনু মুহাম্মাদ আদ-দারাওয়ারদী, তিনি উমারা ইবনু গাযিয়্যাহ হতে, তিনি আব্বাদ ইবনু তামীম হতে বর্ণনা করেন, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির প্রার্থনা করলেন এবং তাঁর পরিধানে একটি কালো চাদর ছিল। এমতাবস্থায় তিনি সেটির নিচের অংশ ধরে উপরে দিতে চাইলেন, কিন্তু যখন তা তাঁর নিকট ভারী মনে হলো, তখন তিনি তা তাঁর কাঁধের ওপর উল্টে দিলেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 80)