أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ رَبَاحٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَغْدُو يَوْمَ الْعِيدِ إِلَى الْمُصَلَّى مِنَ الطَّرِيقِ الْأَعْظَمِ، فَإِذَا رَجَعَ رَجَعَ مِنَ الطَّرِيقِ الْأُخْرَى عَلَى دَارِ عَمَّارِ بْنِ يَاسِرٍ
ইবরাহীম ইবন মুহাম্মদ আমাদের সংবাদ দিয়েছেন, খালিদ ইবন রাবাহ আমাদের নিকট বর্ণনা করেছেন মুত্তালিব ইবন আবদুল্লাহ ইবন হানতাব থেকে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রধান পথ দিয়ে ঈদগাহের অভিমুখে যাত্রা করতেন; অতঃপর যখন তিনি প্রত্যাবর্তন করতেন, তখন আম্মার ইবন ইয়াসিরের গৃহের দিক দিয়ে অন্য পথে ফিরে আসতেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 74)