أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ «كَانَ يَغْدُو إِلَى الْمُصَلَّى يَوْمَ الْفِطْرِ إِذَا طَلَعَتِ الشَّمْسُ فَيُكَبِّرُ حَتَّى يَأْتِيَ الْمُصَلَّى يَوْمَ الْعِيدِ ثُمَّ يُكَبِّرَ بِالْمُصَلَّى، حَتَّى إِذَا جَلَسَ الْإِمَامُ تَرَكَ التَّكْبِيرَ»
ইবরাহীম ইবনে মুহাম্মাদ আমাদের সংবাদ দিয়েছেন, উবায়দুল্লাহ ইবনে উমর আমাকে সংবাদ দিয়েছেন নাফি’ থেকে, তিনি ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি ঈদুল ফিতরের দিন সূর্য উদিত হলে ঈদগাহের অভিমুখে রওয়ানা হতেন। অতঃপর তিনি তাকবীর পাঠ করতেন যতক্ষণ না ঈদের দিন ঈদগাহে পৌঁছাতেন। এরপর তিনি ঈদগাহেও তাকবীর পাঠ করতেন, পরিশেষে যখন ইমাম বসতেন, তখন তিনি তাকবীর পাঠ ত্যাগ করতেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 73)