أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ «كَانَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»
ইবরাহীম বিন মুহাম্মদ আমাদের সংবাদ দিয়েছেন, তিনি বলেন, মিসআর বিন কিদাম আমার নিকট বর্ণনা করেছেন, তিনি মাবাদ বিন খালিদ থেকে, তিনি সামুরা বিন জুনদুব থেকে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন যে, তিনি জুমার সালাতে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ’লা’ এবং ‘হাল আতাকা হাদীসুল গাশিয়াহ’ পাঠ করতেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 69)