‌‌4250 - عن عمر " أنه كتب إلى أمراء الأجناد فى رجال غابوا عن نسائهم أن يأخذوهم بأن ينفقوا أو يطلقوا فإن طلقوا بعثوا بنفقة ما حبسوا ".
** شفع هق
(بلوغ المرام 242/1)
** إسناده حسن
৪২৫০ - উমর (রা.) থেকে বর্ণিত যে, তিনি সেনাপতিদের নিকট ঐ সকল ব্যক্তিদের সম্পর্কে লিখে পাঠান যারা তাদের স্ত্রীদের থেকে দূরে রয়েছেন, যেন তারা তাদের হয় ভরণপোষণ প্রদান করতে অথবা তালাক দিতে বাধ্য করেন। আর যদি তারা তালাক দেয়, তবে অতীতে যে সময়ের ভরণপোষণ তারা আটকে রেখেছিল, তা যেন তারা পাঠিয়ে দেয়।
** শাফেঈ, বায়হাকী
(বুলুগুল মারাম ১/২৪২)
** এর সনদ হাসান

(খণ্ড: ٩) (পৃষ্ঠা: ٣٢٥)