6267 -[2] (مُتَّفَقٌ عَلَيْهِ)
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «أَتَاكُم أهلُ الْيمن هم أَرقُّ أفئدَةً وَأَلْيَنُ قُلُوبًا الْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ وَالْفَخْرُ وَالْخُيَلَاءُ فِي أَصْحَابِ الْإِبِلِ وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أهل الْغنم» . مُتَّفق عَلَيْهِ
৬২৬৭ -[২] (মুত্তাফাকুন আলাইহি)
আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "তোমাদের নিকট ইয়ামেনবাসীরা এসেছে; তারা অত্যন্ত কোমল হৃদয়ের এবং অতিশয় নম্র মনের অধিকারী। ঈমান ইয়ামেনি এবং প্রজ্ঞা (হিকমাহ) ইয়ামেনি। অহংকার ও দম্ভ উটওয়ালাদের মধ্যে এবং প্রশান্তি ও গাম্ভীর্য মেষপালকদের মধ্যে রয়েছে।" মুত্তাফাকুন আলাইহি

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٧٦٥)