6197 -[2] (صَحِيح)
وَعَن حذيفةَ قَالَ: إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلًّا وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَابْنُ أم عبدٍ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يرجع إِلَيْهِ لَا تَدْرِي مَا يصنع أَهله إِذا خلا. رَوَاهُ البُخَارِيّ
৬১৯৭ -[২] (সহীহ)
হুযাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে পুনরায় ফিরে আসা পর্যন্ত চালচলন, আচার-আচরণ এবং স্বভাব-চরিত্রের দিক দিয়ে মানুষের মধ্যে ইবনে উম্মে আবদ (আবদুল্লাহ ইবনে মাসঊদ)-ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সবচেয়ে বেশি সদৃশ। তিনি যখন নির্জনে নিভৃতে থাকেন তখন কী করেন তা আমরা জানি না। বুখারী এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٧٤٧)