5867 -[6] (مُتَّفق عَلَيْهِ)
عَن جَابِرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلَّى اللَّهُ لِيَ بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ» . مُتَّفق عَلَيْهِ
৫৮৬৭ -[৬] (বুখারী ও মুসলিম)
জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছেন: “যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল, তখন আমি হিজর-এ দাঁড়ালাম। অতঃপর আল্লাহ আমার সম্মুখে বাইতুল মাকদিসকে উন্মোচিত করে দিলেন; ফলে আমি সেটির দিকে তাকিয়ে দেখে দেখে তাদের নিকট এর নিদর্শনসমূহ বর্ণনা করতে লাগলাম।” (বুখারী ও মুসলিম)

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٦٤١)