5806 -[6] (صَحِيح)
وَعَن أنس إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَأَعْطَاهُ إِيَّاهُ فَأَتَى قَوْمَهُ فَقَالَ: أَي قوم أَسْلمُوا فو الله إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ. رَوَاهُ مُسلم
৫৮০৬ -[৬] (সহীহ)
আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট দুই পাহাড়ের মধ্যবর্তী (উপত্যকা পূর্ণ) বকরি চাইল। তিনি তাকে তা দান করলেন। অতঃপর সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল: হে আমার সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহণ করো; আল্লাহর শপথ, মুহাম্মদ এমনভাবে দান করেন যে তিনি দারিদ্র্যের ভয় করেন না। মুসলিম এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٦١٧)