5803 -[3] وَعَنْهُ قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فجبذه جَبْذَةً شَدِيدَةً وَرَجَعَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَحْرِ الْأَعْرَابِيِّ حَتَّى نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أثرت بِهِ حَاشِيَةُ الْبُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عنْدك فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ. مُتَّفق عَلَيْهِ
৫৮০৩ -[৩] তাঁর থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হাঁটছিলাম, এমতাবস্থায় তাঁর পরিধানে মোটা পাড়বিশিষ্ট একটি নাজরানী চাদর ছিল। তখন এক বেদুঈন তাঁর নিকট এসে তাঁকে সজোরে এক টান দিল। ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুঈনের কণ্ঠনালীর সমান্তরালে চলে এলেন। এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাঁধের উপরিভাগে তাকালাম এবং দেখলাম যে, প্রচণ্ডভাবে টানার কারণে চাদরের পাড়ের চিহ্ন সেখানে বসে গেছে। এরপর সে বলল: হে মুহাম্মদ! আপনার নিকট আল্লাহর যে সম্পদ রয়েছে তা থেকে আমাকে কিছু প্রদানের নির্দেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে ফিরে তাকালেন এবং হাসলেন, অতঃপর তাঁকে দান করার আদেশ দিলেন। (বুখারী ও মুসলিম)
(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٦١٦)