580 -[17] (حسن)
وَعَن أبي الدَّرْدَاء قَالَ: أَوْصَانِي خَلِيلِي أَنْ لَا تُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ وَلَا تَتْرُكْ صَلَاةً مَكْتُوبَة مُتَعَمدا فَمن تَركهَا مُتَعَمدا فقد بَرِئت مِنْهُ الذِّمَّةُ وَلَا تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كل شَرّ. رَوَاهُ ابْن مَاجَه
৫৮০ -[১৭] (হাসান)
আবু দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন যে, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় কিংবা জ্বালিয়ে দেওয়া হয়। আর তুমি ইচ্ছাকৃতভাবে কোনো ফরয সালাত বর্জন করো না; কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তা বর্জন করে, তার থেকে (আল্লাহর) নিরাপত্তা ও জিম্মাদারি তুলে নেওয়া হয়। আর তুমি মদ পান করো না, কারণ তা সকল মন্দের চাবিকাঠি। ইবনে মাজাহ এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ١٨٣)