5665 -[1] (مُتَّفق عَلَيْهِ)
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ: «فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ. وَفِي رِوَايَةِ مُسْلِمٍ: «نَارُكُمُ الَّتِي يُوقِدُ ابْنُ آدَمَ» . وَفِيهَا: «عَلَيْهَا» و «كلهَا» بدل «عَلَيْهِنَّ» و «كُلهنَّ»
৫৬৬৫ -[১] (মুত্তাফাকুন আলাইহি)
আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: «তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ অংশ মাত্র»। আরজ করা হলো: হে আল্লাহর রাসূল! (শাস্তির জন্য) এটিই তো যথেষ্ট ছিল। তিনি বললেন: «জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের ওপর আরও ঊনসত্তর ভাগ বৈশিষ্ট্যমন্ডিত করা হয়েছে, যার প্রতিটি ভাগের উত্তাপ এর (দুনিয়ার আগুনের) সমান»। মুত্তাফাকুন আলাইহি। হাদীসের শব্দগুলো বুখারীর। আর মুসলিমের বর্ণনায় এসেছে: «তোমাদের সেই আগুন যা আদম সন্তান প্রজ্বলিত করে»। আর তাতে «আলাইহিন্না» এবং «কুল্লুহুন্না»-এর পরিবর্তে যথাক্রমে «আলাইহা» এবং «কুল্লুহা» শব্দ ব্যবহৃত হয়েছে।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٥٧٨)