5239 -[9] (صَحِيح)
وَعَنْ أَنَسٍ أَنَّهُ مَشَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم دِرْعًا لَهُ بِالْمَدِينَةِ عِنْدَ يَهُودِيٍّ وَأَخَذَ مِنْهُ شَعِيرًا لِأَهْلِهِ وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ: «مَا أَمْسَى عِنْدَ آلِ مُحَمَّدٍ صَاعُ بُرٍّ وَلَا صَاعُ حَبٍّ وَإِنَّ عِنْدَهُ لَتِسْعُ نِسْوَةٍ» . رَوَاهُ الْبُخَارِيُّ
৫২৩৯ -[৯] (সহিহ)
আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যবের রুটি এবং গন্ধযুক্ত চর্বি নিয়ে গমন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এক ইহুদির নিকট নিজের একটি বর্ম বন্ধক রেখেছিলেন এবং তার নিকট থেকে নিজ পরিবারের জন্য কিছু যব গ্রহণ করেছিলেন। আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলছিলেন: “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিকট এক সা‘ গম কিংবা এক সা‘ শস্যদানা থাকা অবস্থায় কখনো সন্ধ্যা উপনীত হয়নি, অথচ তাঁর নয়জন স্ত্রী ছিলেন।” বুখারি এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٤٤٣)