4409 -[3] (صَحِيح)
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا يَقُولُ: «اسْتَكْثِرُوا مِنَ النِّعَالِ فَإِنَّ الرَّجُلَ لَا يَزَالُ رَاكِبًا مَا انتعَلَ» . رَوَاهُ مُسلم
৪৪০৯ -[৩] (সহিহ)
জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা.)-কে কোনো এক যুদ্ধে বলতে শুনেছি, তিনি বলছিলেন: “তোমরা অধিক পরিমাণে জুতা ব্যবহার করো; কেননা মানুষ যতক্ষণ জুতা পরিহিত থাকে, সে ততক্ষণ আরোহীর ন্যায় থাকে।” মুসলিম এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢٥٩)