4403 -[21] (ضَعِيف)
وَعَن أُخْت لِحُذَيْفَة أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تُحَلَّيْنَ بِهِ؟ أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تُحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلَّا عُذِّبَتْ بِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
৪৪০৩ -[২১] (দুর্বল)
হুযাইফাহর এক বোন হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “হে নারী সমাজ! রূপার অলংকারের মাঝে কি তোমাদের জন্য সজ্জা গ্রহণের উপকরণ নেই? জেনে রেখো, তোমাদের মধ্য থেকে যে নারীই স্বর্ণালংকার পরিধান করে তা প্রদর্শন করবে, তাকে অবশ্যই তজ্জন্য শাস্তি প্রদান করা হবে।” এটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢٥٧)