4270 -[8] (صَحِيح)
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى رَجُلٍ مِنَ الْأَنْصَارِ وَمَعَهُ صَاحِبٌ لَهُ فَسَلَّمَ فَرَدَّ الرَّجُلُ وَهُوَ يُحَوِّلُ الْمَاءَ فِي حَائِطٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «إِنَّ كَانَ عِنْدَكَ مَاءٌ بَاتَ فِي شَنَّةٍ وَإِلَّا كَرَعْنَا؟» فَقَالَ: عِنْدِي مَاءٌ بَاتَ فِي شَنٍّ فَانْطَلَقَ إِلَى الْعَرِيشِ فَسَكَبَ فِي قَدَحٍ مَاءً ثُمَّ حَلَبَ عَلَيْهِ مِنْ دَاجِنٍ فَشَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ أَعَادَ فَشَرِبَ الرَّجُلُ الَّذِي جَاءَ مَعَهُ. رَوَاهُ البُخَارِيّ
৪২৭০ -[৮] (সহীহ)
জাবির (রা.) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তির নিকট প্রবেশ করলেন এবং তাঁর সাথে তাঁর একজন সাথী ছিলেন। তিনি তাকে সালাম দিলেন। এমতাবস্থায় সেই ব্যক্তি তার বাগানে পানি সেচ দিচ্ছিল, সে সালামের উত্তর দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তোমার কাছে কি চামড়ার পুরনো মশকে রাখা বাসি পানি আছে? তা না হলে আমরা (সরাসরি জলাশয় থেকে) মুখ লাগিয়ে পান করব।” সে বলল: “আমার কাছে পুরনো মশকে রাখা বাসি পানি আছে।” অতঃপর সে একটি ছাউনির দিকে গেল এবং একটি পেয়ালায় পানি ঢালল, তারপর তাতে একটি গৃহপালিত ছাগলের দুধ দোহন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। এরপর সেই আনসারী ব্যক্তি পুনরায় অনুরূপ ব্যবস্থা করলেন এবং তাঁর সাথে আসা সাথীটিও তা পান করলেন। ইমাম বুখারী এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢٣١)