4183 -[25] (صَحِيح)
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَأَلَ أَهْلَهُ الْأُدْمَ. فَقَالُوا: مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ: «نِعْمَ الْإِدَامُ الْخَلُّ نِعْمَ الْإِدَامُ الْخَلُّ» . رَوَاهُ مُسلم
৪১৮৩ -[২৫] (সহীহ)
জাবির (রা.) হতে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর পরিবারের কাছে সালন (তরকারি) চাইলেন। তাঁরা বললেন: আমাদের কাছে সিরকা ছাড়া আর কিছুই নেই। তখন তিনি তা নিয়ে আসতে বললেন এবং তা দিয়ে খেতে শুরু করলেন। তিনি বলছিলেন: «সিরকা কতই না চমৎকার সালন! সিরকা কতই না চমৎকার সালন!» এটি মুসলিম বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢١٣)