4176 -[18] وَفِي أُخْرَى لَهُ
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يشربُ فِي سَبْعَة أمعاء»

৪১৭৬ -[১৮] এবং তাঁর (ইমাম মুসলিমের) অপর এক বর্ণনায় রয়েছে—
আবু হুরাইরাহ (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এক ব্যক্তি মেহমান হলেন এমতাবস্থায় যে তিনি ছিলেন কাফির। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটি ছাগল দোহনের নির্দেশ দিলেন এবং তিনি তার দুধ পান করলেন। এরপর পুনরায় আরেকটি, তিনি তাও পান করলেন; এরপর আরও একটি, তিনি তাও পান করলেন; এভাবে তিনি সাতটি ছাগলের দুধ পান করলেন। অতঃপর যখন ভোর হলো তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর জন্য একটি ছাগল দোহনের নির্দেশ দিলেন এবং তিনি তার দুধ পান করলেন। এরপর তিনি অন্য আরেকটি ছাগলের নির্দেশ দিলেন, কিন্তু তিনি তা আর শেষ করতে পারলেন না। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: "মুমিন এক অন্ত্রে পান করে, আর কাফির সাত অন্ত্রে পান করে।"

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢١٢)