3449 -[4] (مُتَّفَقٌ عَلَيْهِ)
وَعَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنَ الْكُفَّارِ فَاقْتَتَلْنَا فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فقطعهما ثُمَّ لَاذَ مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ وَفِي رِوَايَةٍ: فَلَمَّا أَهْوَيْتُ لِأَقْتُلَهُ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَأَقْتُلُهُ بَعْدَ أَنْ قَالَهَا؟ قَالَ: «لَا تَقْتُلْهُ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَيَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «لَا تَقْتُلْهُ فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ»
৩৪৪৯ -[৪] (বুখারী ও মুসলিম)
মিকদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বললেন: হে আল্লাহর রাসূল! আপনার অভিমত কী, যদি আমি কাফিরদের মধ্য থেকে কোনো ব্যক্তির মুখোমুখি হই এবং আমরা যুদ্ধে লিপ্ত হই, আর সে তলোয়ারের আঘাতে আমার একটি হাত কেটে ফেলে, অতঃপর সে আমার থেকে আত্মরক্ষার্থে একটি গাছের আড়ালে আশ্রয় নেয় এবং বলে: "আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম।" অন্য এক বর্ণনায় আছে: যখন আমি তাকে হত্যা করার জন্য উদ্যত হলাম, তখন সে বলল: "আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই।" আমি কি তা বলার পরও তাকে হত্যা করব? তিনি বললেন: "তুমি তাকে হত্যা করো না।" তিনি বললেন: হে আল্লাহর রাসূল! সে তো আমার একটি হাত কেটে ফেলেছে। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: "তুমি তাকে হত্যা করো না। কেননা যদি তুমি তাকে হত্যা করো, তবে সে তোমার ওই অবস্থানে গণ্য হবে যে অবস্থানে তাকে হত্যা করার পূর্বে তুমি ছিলে, আর তুমি তার ওই অবস্থানে গণ্য হবে যে অবস্থানে সে তার ওই বাণীটি বলার পূর্বে ছিল।"

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٠٢٧)