3265 -[28] (صَحِيحٌ)
وَعَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ غَزْوَة تَبُوك أَو حنين وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» قَالَتْ: بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ: «مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ؟» قَالَتْ: فَرَسٌ قَالَ: «وَمَا الَّذِي عَلَيْهِ؟» قَالَتْ: جَنَاحَانِ قَالَ: «فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟» قَالَتْ: أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ. رَوَاهُ أَبُو دَاوُد
৩২৬৫ -[২৮] (সহীহ)
আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাবুক অথবা হুনাইন যুদ্ধ থেকে ফিরে আসলেন। তাঁর (আয়িশার) তাকের ওপর একটি পর্দা ছিল। এমতাবস্থায় বাতাস বইল এবং পর্দার এক পাশ সরে গিয়ে আয়িশার খেলার পুতুলগুলো প্রকাশ হয়ে পড়ল। তিনি (রাসূলুল্লাহ) বললেন: "হে আয়িশা, এগুলো কী?" তিনি বললেন: "এগুলো আমার কন্যা (পুতুল)।" তিনি সেগুলোর মাঝে কাপড়ের টুকরো দিয়ে তৈরি দুটি ডানাওয়ালা একটি ঘোড়া দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন: "এগুলোর মাঝখানে আমি যা দেখছি তা কী?" তিনি বললেন: "একটি ঘোড়া।" তিনি বললেন: "এর ওপর ওগুলো কী?" তিনি বললেন: "দুটি ডানা।" তিনি বললেন: "ঘোড়ার আবার ডানা হয়?" তিনি বললেন: "আপনি কি শোনেননি যে, সুলায়মান (আলাইহিস সালাম)-এর ডানাওয়ালা ঘোড়া ছিল?" তিনি (আয়িশা) বলেন: এতে তিনি (রাসূলুল্লাহ) হেসে দিলেন, এমনকি আমি তাঁর মাড়ির দাঁত দেখতে পেলাম। আবু দাউদ এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٩٧٤)