3244 -[7] (مُتَّفَقٌ عَلَيْهِ)
وَعَنْهَا قَالَتْ: وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِالْحِرَابِ فِي الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بردائه لِأَنْظُرَ إِلَى لَعِبِهِمْ بَيْنَ أُذُنِهِ وَعَاتِقِهِ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ على اللَّهْو
৩২৪৪ -[৭] (মুত্তাফাকুন আলাইহি)
তাঁর (আয়েশা রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর শপথ! আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি আমার কামরার দরজায় দাঁড়িয়ে আছেন, আর হাবশীরা মসজিদে বর্শা নিয়ে খেলছিল। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁর চাদর দিয়ে আড়াল করে রাখছিলেন, যেন আমি তাঁর কান ও কাঁধের মধ্যবর্তী স্থান দিয়ে তাদের খেলা দেখতে পারি। অতঃপর তিনি আমার কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না আমি নিজেই সেখান থেকে ফিরে আসতাম। সুতরাং তোমরা অল্পবয়স্কা কিশোরী এবং আমোদ-প্রমোদে আগ্রহী বালিকাদের আকাঙ্ক্ষার গুরুত্ব অনুধাবন করবে।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٩٦٨)