3238 -[1] (مُتَّفَقٌ عَلَيْهِ)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسْرَتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ»
৩২৩৮ -[১] (সর্বসম্মত)
আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: «তোমরা নারীদের প্রতি সদ্ব্যবহারের উপদেশ গ্রহণ করো। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের মধ্যে সবচাইতে বাঁকা হচ্ছে তার উপরের অংশ। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙে ফেলবে। আর যদি তা রেখে দাও তবে তা সব সময় বাঁকাই থাকবে। অতএব নারীদের প্রতি সদ্ব্যবহারের উপদেশ গ্রহণ করো।»

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٩٦٧)