2932 -[3] (صَحِيح)
وَعَن عُرْوَة بن أبي الْجَعْد الْبَارِقي: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَاهُ دِينَارًا لِيَشْتَرِيَ بِهِ شَاةً فَاشْتَرَى لَهُ شَاتين فَبَاعَ إِحْدَاهمَا بِدِينَار وَأَتَاهُ بِشَاة ودينار فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْعِهِ بِالْبَرَكَةِ فَكَانَ لَوِ اشْتَرَى تُرَابا لربح فِيهِ. رَوَاهُ البُخَارِيّ
২৯৩২ -[৩] (সহিহ)
উরওয়াহ বিন আবুল জাদ আল-বারিকী হতে বর্ণিত: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে একটি বকরি ক্রয় করার জন্য একটি দিনার দান করেন। অতঃপর তিনি তাঁর জন্য দুইটি বকরি ক্রয় করেন এবং তাদের একটি এক দিনারে বিক্রয় করে দেন। এরপর তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট একটি বকরি ও একটি দিনার নিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তাঁর কেনা-বেচায় বরকতের জন্য দোয়া করলেন। এরপর অবস্থা এমন হলো যে, তিনি যদি মাটিও ক্রয় করতেন তবে তাতেও তিনি লাভবান হতেন। ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٨٨٤)