2776 -[18] (لم تتمّ دراسته)
وَعَنْ أَنَسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَى لَهُ. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
২৭৭৬ -[১৮] (এটি পর্যালোচনা করা হয়নি)
আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদের সাথে সংশ্লিষ্ট দশ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন: যে মদ নিংড়ায় (প্রস্তুত করে), যার জন্য তা নিংড়ানো হয়, যে তা পান করে, যে তা বহন করে, যার কাছে তা বহন করে নিয়ে যাওয়া হয়, যে তা পান করায় (পরিবেশন করে), যে তা বিক্রি করে, যে এর মূল্য ভোগ করে, যে তা ক্রয় করে এবং যার জন্য তা ক্রয় করা হয়। এটি তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٨٤٦)