2635 -[9] (صَحِيحٌ)
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّةٌ عَشَرَ بَدَنَةً مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا؟ قَالَ: «انْحَرْهَا ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا ثُمَّ اجْعَلْهَا عَلَى صَفْحَتِهَا وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أهل رفقتك» . رَوَاهُ مُسلم
২৬৩৫ -[৯] (সহীহ)
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তির সাথে ষোলটি কোরবানির উট পাঠালেন এবং তাকে এগুলোর দায়িত্ব প্রদান করলেন। সে আরজ করল: হে আল্লাহর রাসূল! এগুলোর কোনোটি যদি পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়ে, তবে আমি কী করব? তিনি বললেন: "সেটি জবেহ করবে, এরপর তার (গলায় লটকানো) জুতোজোড়া তার রক্তে রঞ্জিত করবে, তারপর তা উটের পার্শ্বদেশে লাগিয়ে দেবে। আর তুমি নিজে এবং তোমার সফরসঙ্গীদের কেউ তা থেকে আহার করবে না।" এটি মুসলিম বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٨٠٨)