2460 -[4] (صَحِيح)
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَاب لَهَا» . رَوَاهُ مُسلم
২৪৬০ -[৪] (সহীহ)
যায়েদ বিন আরকাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন: “হে আল্লাহ! আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, জরাগ্রস্ততা এবং কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি আমার নফসকে তার তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন, আপনিই তাকে পবিত্র করার শ্রেষ্ঠ সত্তা; আপনিই তার অভিভাবক ও তার মালিক। হে আল্লাহ! আমি আপনার নিকট এমন জ্ঞান থেকে আশ্রয় প্রার্থনা করছি যা কোনো উপকারে আসে না, এমন অন্তর থেকে যা বিনীত হয় না, এমন নফস থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দুআ থেকে যা কবুল করা হয় না।” এটি মুসলিম বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ٧٦٠)