218 -[21] (حسن)
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَوَاضِعُ الْعِلْمِ عِنْدَ غير أَهله كمقلد الْخَنَازِير الْجَوْهَر واللؤلؤ وَالذَّهَبَ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ إِلَى قَوْلِهِ مُسْلِمٍ. وَقَالَ: هَذَا حَدِيثٌ مَتْنُهُ مَشْهُورٌ وَإِسْنَادُهُ ضَعِيفٌ وَقَدْ رُوِيَ من أوجه كلهَا ضَعِيف
২১৮ -[২১] (হাসান)
আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন: “জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। আর যে ব্যক্তি অপাত্রে জ্ঞান দান করে, সে শুকরকে মণি, মুক্তা ও স্বর্ণের অলঙ্কার পরিয়ে দেওয়ার ন্যায়।” এটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং বায়হাকি তাঁর ‘শুআবুল ঈমান’ গ্রন্থে ‘মুসলিম’ শব্দ পর্যন্ত বর্ণনা করেছেন। তিনি বলেন: “এই হাদীসটির মূলপাঠ প্রসিদ্ধ হলেও এর সনদ দুর্বল। এটি অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে যার সবগুলোই দুর্বল।”

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ٧٦)