1865 -[7] (صَحِيح)
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: " اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ: حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمهمْ ". رَوَاهُ مُسلم
১৮৬৫ -[৭] (সহিহ)
জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা জুলুম (অবিচার) থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দেবে। আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে; তা তাদেরকে প্ররোচিত করেছিল যেন তারা নিজেদের রক্তপাত ঘটায় এবং হারাম (নিষিদ্ধ) বিষয়সমূহকে হালাল (বৈধ) করে নেয়।" মুসলিম এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ٥٨٤)