1132 -[4] (مُتَّفَقٌ عَلَيْهِ)
وَعَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو مَسْعُودٍ أَنَّ رَجُلًا قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ: " إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ: فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِير وَذَا الْحَاجة "
১১৩২ -[৪] (সর্বসম্মত)
কায়েস ইবনে আবু হাযিম হতে বর্ণিত, তিনি বলেন: আবু মাসউদ আমাকে অবহিত করেছেন যে, এক ব্যক্তি আরজ করলেন: হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম! অমুক ব্যক্তি আমাদের নিয়ে কিরাত দীর্ঘ করার কারণে আমি ফজরের সালাতে উপস্থিত হতে দেরি করি। কায়েস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসীহত প্রদানের সময় আমি সেদিনকার চেয়ে অধিক রাগান্বিত হতে আর কখনো দেখিনি। অতঃপর তিনি বললেন: "নিশ্চয়ই তোমাদের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা মানুষকে বিমুখ করে দেয়। সুতরাং তোমাদের মাঝে যে কেউ মানুষের ইমামতি করবে, সে যেন সংক্ষেপ করে; কারণ তাদের মাঝে দুর্বল, বৃদ্ধ এবং প্রয়োজনগ্রস্ত ব্যক্তিও রয়েছে।"

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ٣٥٤)