الْبِرُّ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ» .
وَفِي الْحَدِيثِ رَدٌّ عَلَى مَنْ يَظُنُّ أَنَّ النَّذْرَ سَبَبٌ فِي دَفْعِ الْبَلَاءِ وَحُصُولِ النَّعْمَاءِ، وَقَدْ ثَبَتَ فِي الصَّحِيحَيْنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: «أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ، وَقَالَ: أَنَّهُ لَا يَأْتِي بِخَيْرٍ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ» .
وَاعْلَمْ أَنَّ الدُّعَاءَ يَكُونُ مَشْرُوعَا نَافِعًا فِي بَعْضِ الْأَشْيَاءِ دُونَ
সৎকর্ম; আর নিশ্চয়ই মানুষ তার কৃত পাপের কারণে রিযিক থেকে বঞ্চিত হয়।
আর এই হাদিসে ওই ব্যক্তির মতের খণ্ডন রয়েছে যে ধারণা করে যে, মানত হলো বিপদ দূর করা এবং নেয়ামত লাভের মাধ্যম। অথচ সহীহাইন (বুখারী ও মুসলিম)-এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে, তিনি মানত করতে নিষেধ করেছেন এবং বলেছেন: “নিশ্চয়ই তা কোনো কল্যাণ বয়ে আনে না; বরং এর মাধ্যমে কেবল কৃপণের নিকট থেকে (সম্পদ) বের করে আনা হয়।”
আর জেনে রেখো যে, দুআ কিছু বিষয়ের ক্ষেত্রে বিধিসম্মত ও উপকারী হয়, অন্য কিছু বিষয়ের ক্ষেত্রে নয়...

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ١٣٠)