46 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْثِي فِي ثَوْبِهِ، قَالَ: فَنَادَاهُ رَبُّهُ: يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى يَا رَبِّ، وَلَكِنْ‌‌ لَا غِنَى لِي عَنْ بَرَكَتِكَ»
৪৬ - আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: «একদা আইয়ুব (আলাইহিস সালাম) বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন, এমন সময় তাঁর ওপর একঝাঁক স্বর্ণের পঙ্গপাল এসে পড়ল। তখন আইয়ুব তা নিজ কাপড়ে জড়ো করতে লাগলেন। তিনি বলেন: তখন তাঁর প্রতিপালক তাঁকে ডেকে বললেন: হে আইয়ুব! আমি কি তোমাকে যা দেখছ তা থেকে অভাবমুক্ত করিনি? তিনি বললেন: অবশ্যই, হে আমার প্রতিপালক! কিন্তু আপনার বরকত থেকে আমার অমুখাপেক্ষী হওয়ার কোনো উপায় নেই।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 39)