26 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «إِذَا نُودِيَ بِالصَّلَاةِ‌‌ أَدْبَرَ الشَّيْطَانُ لَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ التَّأْذِينُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، يَخْطِرُ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ وَيَقُولُ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ مِنْ قَبْلُ؛ حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَيْفَ صَلَّى»
২৬ - এবং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: «যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, শয়তান বায়ু ত্যাগ করতে করতে পিঠ ফিরিয়ে পলায়ন করে যাতে সে আযানের শব্দ শুনতে না পায়। যখন আযান শেষ হয় তখন সে ফিরে আসে, আবার যখন সালাতের ইকামাত দেওয়া হয় তখন সে পলায়ন করে, আবার যখন ইকামাত শেষ হয় তখন সে পুনরায় ফিরে আসে। সে মানুষের মনে কুমন্ত্রণা দেয় এবং বলতে থাকে: ‘অমুক বিষয় স্মরণ করো, অমুক বিষয় স্মরণ করো’, যা সে ইতিপূর্বে স্মরণ করেনি। এমনকি এক পর্যায়ে লোকটি কতটুকু সালাত আদায় করেছে তা আর বুঝতে পারে না।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 34)