22 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى‌‌ يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبُّ الْمَالِ مَنْ يَتَقَبَّلُ مِنْهُ صَدَقَتَهُ. قَالَ: وَيُقْبَضُ الْعِلْمُ وَيَقْتَرِبُ الزَّمَانُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيَكْثُرُ الْهَرْجُ، قَالُوا: الْهَرْجُ مَا هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ الْقَتْلُ الْقَتْلُ»
২২ - এবং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: «ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমাদের মাঝে সম্পদ বৃদ্ধি পায় এবং তা উপচে পড়ে, এমনকি সম্পদের মালিক চিন্তিত হয়ে পড়ে যে কে তার নিকট থেকে সদকা গ্রহণ করবে। তিনি বলেন: আর ইলম উঠিয়ে নেওয়া হবে এবং সময় সংকুচিত হয়ে আসবে এবং ফিতনা প্রকাশ পাবে ও হারজ বৃদ্ধি পাবে। তাঁরা বললেন: হে আল্লাহর রাসূল, হারজ কী? তিনি বললেন: হত্যা, হত্যা।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 33)