3 - تدبر القرآن الكريم:
فالقرآن الكريم هو كلام رب العالمين، وكتابه المبين، أنزله على رسوله صلى الله عليه وسلم؛ ليكون دستورًا للأمة ومخرجًا للناس من الظلمات إلى النور، وهاديًا لهم إلى الرشاد، وإلى الصراط المستقيم، فالقرآن يبيِّن للعبد أصل الخليقة، وأخبار الأولين والآخرين، وخلق السموات والأرض، وحقيقة الدنيا، وما بعدها، والحكمة من الوجود، وتفصيل الأحكام، وأصول الآداب والأخلاق، وأحكام العبادات والمعاملات، وجزاء المؤمنين والكافرين، فهو تبيان لكل شيء، وهدًى ورحمة للمؤمنين، يقول تَعَالَى: {وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ} [النحل: 89].
ومن هنا يقال: إن الخلق والقرآن يدلان على الله عز وجل؛ ويهديان إليه، فالخلق هدًى استدلالي، والقرآن هدًى بياني، ولا يفهم من هذا استغناء أحدهما عن الآخر، بل لا يغني أحدهما عن الآخر، فمن قرأ القرآن وعطل التأمل في مخلوقات الله، فقد عطل بعض القرآن؛ لأن القرآن يأمر بالتأمل في كثير من آياته، ومَن صرف وقته في التأمل دون قراءة القرآن، فإنه وإن عرف الصانع، غير أنه لايعرف أمره ونهيه إلا بمطالعة منهجه المكتوب «القرآن»، ولن يستطيع العبد معرفة ما يحبه الله وما يكرهه، ويأمر به وينهى إلا عن طريق كتابه، قال تَعَالَى: {إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ} [الإسراء: 9]، فالقرآن يشتمل على أحكام، كما يشتمل على أوامر، ونواهٍ؛ فهو منهج كامل.

৩ - আল-কুরআনুল কারীম নিয়ে চিন্তা-গবেষণা করা:
আল-কুরআনুল কারীম হলো বিশ্বজাহানের রবের বাণী এবং তাঁর সুস্পষ্ট কিতাব, যা তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর অবতীর্ণ করেছেন; যেন তা উম্মতের জন্য জীবনবিধান এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার মাধ্যম হয়, আর তাদের সুপথ ও সরল পথের দিকে দিশারী হয়। কুরআন বান্দার কাছে সৃষ্টির মূল রহস্য, পূর্ববর্তী ও পরবর্তীগণের সংবাদ, আসমান ও জমিনের সৃষ্টি, দুনিয়ার বাস্তবতা ও তার পরবর্তী অবস্থা, অস্তিত্বের রহস্য, বিধানাবলির বিস্তারিত বিবরণ, আদব ও আখলাকের মূলনীতিসমূহ, ইবাদত ও লেনদেনের বিধান এবং মুমিন ও কাফিরদের প্রতিদানের বিষয়টি বর্ণনা করে। অতএব, তা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। মহান আল্লাহ বলেন: "আর আমি আপনার ওপর কিতাবটি অবতীর্ণ করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা হিসেবে এবং মুসলিমদের জন্য হিদায়াত, রহমত ও সুসংবাদস্বরূপ।" [আন-নাহল: ৮৯]।
এ কারণেই বলা হয়: সৃষ্টিজগত এবং কুরআন মহান আল্লাহর পরিচয় প্রদান করে এবং তাঁর দিকে পথ প্রদর্শন করে। সৃষ্টিজগত হলো দলীলভিত্তিক হিদায়াত এবং কুরআন হলো বর্ণনাভিত্তিক হিদায়াত। এখান থেকে এমনটি বোঝা উচিত নয় যে, একটি অন্যটি থেকে অমুখাপেক্ষী; বরং একটি অন্যটির বিকল্প হতে পারে না। সুতরাং যে ব্যক্তি কুরআন পড়ল কিন্তু আল্লাহর সৃষ্টিজগত নিয়ে চিন্তা-ভাবনা করা বর্জন করল, সে কুরআনেরই কিছু অংশের ওপর আমল করা বর্জন করল; কারণ কুরআন তার বহু আয়াতে চিন্তা-ভাবনা করার নির্দেশ দেয়। আর যে ব্যক্তি কুরআন পাঠ না করে শুধু চিন্তা-ভাবনার পেছনে সময় ব্যয় করল, সে যদিও সৃষ্টিকর্তাকে চিনতে পারবে, কিন্তু তাঁর আদেশ ও নিষেধ সম্পর্কে অবগত হতে পারবে না তাঁর লিখিত জীবনবিধান «কুরআন» পাঠ করা ছাড়া। আর বান্দা আল্লাহ যা পছন্দ করেন ও যা অপছন্দ করেন এবং যা আদেশ করেন ও যা নিষেধ করেন, তা তাঁর কিতাব ছাড়া অন্য কোনো উপায়ে জানতে সক্ষম হবে না। মহান আল্লাহ বলেন: "নিশ্চয়ই এই কুরআন এমন পথের দিকে হিদায়াত দান করে যা সুদৃঢ়।" [আল-ইসরা: ৯]। অতএব, কুরআন যেমন বিধানাবলি ধারণ করে, তেমনি তা আদেশ ও নিষেধও ধারণ করে; সুতরাং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান।

(খণ্ড: 3) (পৃষ্ঠা: 242)