وَلقَوْله تَعَالَى فِي خطاب مُوسَى عليه السلام {لن تراني}
وليت شعري كَيفَ عرف المعتزلي من صِفَات رب الأرباب مَا جَهله مُوسَى عليه السلام
وَكَيف سَأَلَ مُوسَى عليه السلام الرُّؤْيَة مَعَ كَونهَا محالاً
وَلَعَلَّ الْجَهْل يذوي الْبدع والأهواء من الجهلة الأغبياء أولى من الْجَهْل بالأنبياء صلوَات الله عَلَيْهِم
এবং মূসা আলাইহিস সালামের প্রতি মহান আল্লাহর এই বাণীর কারণে যে, {তুমি আমাকে কখনোই দেখতে পাবে না}
আফসোস! মুতাজিলীরা রব্বুল আরবাবের গুণাবলি সম্পর্কে এমন কী জানল যা মূসা আলাইহিস সালাম জানতেন না!
আর মূসা আলাইহিস সালাম কীভাবে আল্লাহকে দেখার প্রার্থনা করলেন অথচ তা নাকি অসম্ভব!
সম্ভবত প্রবৃত্তি পূজারী নির্বোধ ও মূর্খ বিদআতিদের প্রতি অজ্ঞতা আরোপ করা নবীগণের (তাঁদের প্রতি আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক) প্রতি অজ্ঞতা আরোপ করার চেয়ে অধিক সমীচীন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 170)