لَا يعزب عَن علمه مِثْقَال ذرة فِي السَّمَوَات الْعلَا وَلَا فِي الْأَرْضين السُّفْلى لِأَنَّهُ لَو لم يكن عَالما لَكَانَ مَوْصُوفا بضده وَهُوَ الْجَهْل وَذَلِكَ نقص تَعَالَى الله عَن ذَلِك علوا كَبِيرا
উচ্চাকাশসমূহে এবং নিম্নবর্তী জমিনসমূহে অণু পরিমাণ কোনো কিছুই তাঁর জ্ঞানের অগোচরে নয়। কেননা, তিনি যদি সর্বজ্ঞ না হতেন, তবে তাঁর বিপরীত গুণ তথা অজ্ঞতা দ্বারা বিশেষিত হতেন, আর তা হলো একটি ত্রুটি; আল্লাহ তাআলা তা থেকে অত্যন্ত সুউচ্চ ও সুমহান।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 95)